1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক মুন্সীগঞ্জের ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক মোগরাপাড়া ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে লড়তে প্রস্তুত যুবদল নেতা আরিফুল ইসলাম সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার আব্দুল মতিন সভাপতি ও দেলোয়ার হোসেন সরকার কে সাধারণ সম্পাদক করে হিরাঝিল আবাসিক এলাকার কমিটি ঘোষণা সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সোনারগাঁয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি আটক সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা মামলার প্রধান আসামি পারভেজ ওরফে কালু র‌্যাবের হাতে গ্রেফতার

সোনারগাঁয়ে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০৭ বার পড়া হয়েছে
২৭০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী এবং সোনারগাঁ ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৪ এর বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ রয়েল রিসোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ মহসীন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেন, কৃতী শিক্ষার্থীরা দেশের সম্পদ এবং এ সম্মাননা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করবে। সভাপতির বক্তব্যে মোঃ মহসীন মিয়া বলেন, শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি। আগামী দিনের বাংলাদেশ গড়বে এই মেধাবী শিক্ষার্থীরাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, একটি জাতির প্রধান শক্তি হলো শিক্ষা। মানসম্মত শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে প্রতিটি শিশুর কাছে শিক্ষা পৌঁছে দিতে।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ সার্কেল এসিল্যান্ড তৌফিকুর রহমান, কাঁচপুর সার্কেল এসিল্যান্ড ফাইরুজ তাসরিন, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ রাশেদুল খাঁনসহ স্থানীয় শিক্ষক, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, স্থানীয় সরকারের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট