Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জসোনারগাঁ

সোনারগাঁয়ে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বৃক্ষবিতরণ

By একুশে বাংলা নিউজ
September 24, 2025 1 Min Read
0

সোনারগাঁয়ে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বৃক্ষবিতরণ

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সোনারগাঁয়ে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বৃক্ষবিতরণনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষবিতরণ কর্মসূচি করেছে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ টুরিস্ট পুলিশের ইনচার্জ মোহাম্মদ দেলেয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোহাম্মদ নুরুল আলম,সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াসিন নোবেল,বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র বর্মন,...
৪৮২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোনারগাঁয়ে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বৃক্ষবিতরণনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষবিতরণ কর্মসূচি করেছে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ টুরিস্ট পুলিশের ইনচার্জ মোহাম্মদ দেলেয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোহাম্মদ নুরুল আলম,সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াসিন নোবেল,বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র বর্মন, সোনারগাঁ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া, সোনারগাঁ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ শিকদার এবং সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম।

কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেন। বিদ্যালয় প্রাঙ্গণে গাছ রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের হাতে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মশিউর রহমান রনি বলেন, “রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন হিসেবে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রবাসে থেকেও মো. আতাউর রহমান আমাদের জন্য যে কাজগুলো করছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।”

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান মুঠোফোনে জানান, পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দেওয়ার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাঁর ভাষায়, “আজকের একটি চারা, আগামীর সবুজ সারা।”

স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকেরা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন, গাছ লাগানো শুধু পরিবেশ নয়, জীববৈচিত্র্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁ পৌর এলাকায় হঠাৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, চরম ভোগান্তিতে পৌরবাসী

Next

সোনারগাঁ রয়েল রিসোর্টের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ