Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

সোনারগাঁ পৌর এলাকায় হঠাৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, চরম ভোগান্তিতে পৌরবাসী

By একুশে বাংলা নিউজ
September 24, 2025 1 Min Read
0

সোনারগাঁ পৌর এলাকায় হঠাৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, চরম ভোগান্তিতে পৌরবাসী

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা এলাকায় পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বুধবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় শতাধিক পরিবার রান্নাবান্না ও নিত্যপ্রয়োজনীয় কাজে বিপাকে পড়েন। স্থানীয়রা জানান, হঠাৎ গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় শিশু ও বৃদ্ধদের খাবার তৈরিতে সমস্যা দেখা দিয়েছে। অনেকেই বাধ্য হয়ে বাজার থেকে রান্না করা খাবার কিনে খাচ্ছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বুধবার সন্ধ্যায় তিতাস গ্যাসের সোনারগাঁও অফিসের সামনে থানা রোড অবরোধ করে আন্দোলন শুরু করেন পৌরবাসি । তাদের দাবি, গ্যাস সংযোগ পুনরায় চালু না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। অবরোধ চলাকালে সোনারগাঁও থানার একটি টিম...
৪৮৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা এলাকায় পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বুধবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় শতাধিক পরিবার রান্নাবান্না ও নিত্যপ্রয়োজনীয় কাজে বিপাকে পড়েন।

স্থানীয়রা জানান, হঠাৎ গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় শিশু ও বৃদ্ধদের খাবার তৈরিতে সমস্যা দেখা দিয়েছে। অনেকেই বাধ্য হয়ে বাজার থেকে রান্না করা খাবার কিনে খাচ্ছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বুধবার সন্ধ্যায় তিতাস গ্যাসের সোনারগাঁও অফিসের সামনে থানা রোড অবরোধ করে আন্দোলন শুরু করেন পৌরবাসি । তাদের দাবি, গ্যাস সংযোগ পুনরায় চালু না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

অবরোধ চলাকালে সোনারগাঁও থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়।

একজন ক্ষুব্ধ বাসিন্দা বলেন, “কোনো ধরনের নোটিস ছাড়া গ্যাস বন্ধ করা অমানবিক। অন্তত আগে জানালে আমরা বিকল্প ব্যবস্থা নিতে পারতাম।”

এদিকে, এ বিষয়ে তিতাস গ্যাসের কোনো কর্মকর্তা প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। তবে অভ্যন্তরীণ সূত্রের দাবি, লাইনের অনিয়মিত ব্যবহার ও বকেয়া বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অন্যদিকে, সোনারগাঁও জোনাল বিক্রয় ম্যানেজার শবিউল আউয়াল জানান, পৌর এলাকায় আজ কোনো অভিযান পরিচালনা করা হয়নি। আজ মেঘনা ইউনিটের চুনা ফ্যাক্টরিতে অভিযান চলছে। দৌলরবাগে কেন গ্যাস সংযোগ বন্ধ হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া সোনারগাঁও ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ জাহিদুলও জানান, তিনিও এ বিষয়ে অবগত নন এবং সুনির্দিষ্ট কারণ বলতে পারছেন না।

এলাকাবাসীর দাবি, দ্রুত গ্যাস সংযোগ পুনঃস্থাপন করতে হবে এবং ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেওয়ার আগে যথাযথ নোটিস প্রদান নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

 

 

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Next

সোনারগাঁয়ে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বৃক্ষবিতরণ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ