Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জসোনারগাঁ

পানাম নগরে ট্যুরিস্ট পুলিশের হেল্প সার্ভিসের শুভ উদ্বোধন

By একুশে বাংলা নিউজ
October 16, 2025 1 Min Read
0

পানাম নগরে ট্যুরিস্ট পুলিশের হেল্প সার্ভিসের শুভ উদ্বোধন

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সোনারগাঁ, ১৫ অক্টোবর ২০২৫ (বুধবার) ঐতিহাসিক পানাম নগরে পর্যটকদের সুরক্ষা ও সেবার জন্য ট্যুরিস্ট পুলিশের হেল্প সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টায় সোনারগাঁ রয়েল রিসোর্টে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নাদিরা আক্তার নীরা, এবং সঞ্চালনায় ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রিজনের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বশির উদ্দিন ও ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বিসমিল্লাহ...
৫৩৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোনারগাঁ, ১৫ অক্টোবর ২০২৫ (বুধবার) ঐতিহাসিক পানাম নগরে পর্যটকদের সুরক্ষা ও সেবার জন্য ট্যুরিস্ট পুলিশের হেল্প সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টায় সোনারগাঁ রয়েল রিসোর্টে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নাদিরা আক্তার নীরা, এবং সঞ্চালনায় ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ শাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা রিজনের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বশির উদ্দিন ও ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোক্তার হোসেন,
দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আল আমীন তুষার,
মানবজমিনের সোনারগাঁ প্রতিনিধি আবু বকর সিদ্দিক,
দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মোক্তার হোসেন মোল্লা,
নয়া দিগন্তের প্রতিনিধি হাসান মাহমুদ রিপন,
দৈনিক সমকাল প্রতিনিধি শাহাদাত হোসেন রতন,
বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাজহারুল ইসলাম,
এবং সোনারগাঁ পরিক্রমার সম্পাদক আরিফুর রহমানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সোনারগাঁয়ের বিভিন্ন পর্যটন এলাকায় পর্যায়ক্রমে ট্যুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক স্থাপন করা হবে।

এছাড়া, ডেঙ্গু মশা নিধনে বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশন ফগার মেশিনের মাধ্যমে পানাম নগর, হাবিবপুর ও বাড়িমজলিশ এলাকাসহ সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে নিজস্ব অর্থায়নে ওষুধ স্প্রে কার্যক্রম পরিচালনা করছে।

মানবকল্যাণে কাজের ধারাবাহিকতায় ফাউন্ডেশনটি সোনারগাঁয়ে বৃক্ষরোপণ, চারা বিতরণ এবং মাদকবিরোধী সচেতনতামূলক সভা-সেমিনার আয়োজনের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সোনারগাঁকে একটি নিরাপদ, সুন্দর ও পরিবেশবান্ধব পর্যটন এলাকায় পরিণত করবে।


 

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার কমে ৫৮.৮৩ শতাংশ

Next

ঈমানের কান্দী ব্লাড ডোনার সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ