1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক মুন্সীগঞ্জের ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক মোগরাপাড়া ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে লড়তে প্রস্তুত যুবদল নেতা আরিফুল ইসলাম সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার আব্দুল মতিন সভাপতি ও দেলোয়ার হোসেন সরকার কে সাধারণ সম্পাদক করে হিরাঝিল আবাসিক এলাকার কমিটি ঘোষণা সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সোনারগাঁয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি আটক সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা মামলার প্রধান আসামি পারভেজ ওরফে কালু র‌্যাবের হাতে গ্রেফতার

র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ফতুল্লায় আজমেরী ফুড কোঃ লিঃ-কে জরিমানা ও কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬৫২ বার পড়া হয়েছে
৩১০

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে আজমেরী কনজুমার ফুড কোঃ লিঃ-এর মালিককে ১ লক্ষ টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

অদ্য ২৬ অক্টোবর ২০২৫ ইং তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সন্তাপুর এলাকায় র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথভাবে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে জানা যায়, দীর্ঘদিন ধরে উক্ত প্রতিষ্ঠানটি ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। সরকারের নির্দেশনা উপেক্ষা করে প্রতিষ্ঠানটি বারবার একই ধরনের অপরাধে জড়িত হয়ে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছিল।

এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক ওয়াহিদ (৪৩), পিতা মুত সিটু বেপারী, মাতা অজুপা বেগম, সাং সন্তাপুর, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ-কে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

র‍্যাব-১১ জানায়, ভবিষ্যতে এমন ক্ষতিকর কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্যে বিষাক্ত উপাদান ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট