বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

নরসিংদীর রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকায় র‍্যাব-১১ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদসহ ৮ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে (র‍্যাব)

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭৮০ বার পড়া হয়েছে
৫৩৪

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকায় র‍্যাব-১১ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৮ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বাংলাদেশ আমার অহংকার — এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন আলোচিত অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

সাম্প্রতিক সময়ে নরসিংদীর রায়পুরা ও চরাঞ্চল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। এসব ঘটনায় একাধিক প্রাণহানি ঘটেছে। চরাঞ্চল এলাকা দুর্গম হওয়ায় সন্ত্রাসীরা সেখানে আশ্রয় নিয়ে অস্ত্র-গোলাবারুদ মজুদ করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এরই প্রেক্ষিতে, র‍্যাব-১১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ১ নভেম্বর ২০২৫ ভোররাতে রায়পুরার সায়দাবাদ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। রাতভর অভিযানে র‍্যাব সদস্যরা ০২টি বিদেশি পিস্তল, ০৫টি একনলা বন্দুক, ০১টি দুইনলা বন্দুক, ০২টি এলজি, ০১টি পাইপগান, ০৩টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করে।

এ সময় গ্রেফতার করা হয় ৮ জনকে। তারা হলেন—
১️⃣ মোঃ শফিক মিয়া (৩২), পিতা: মোঃ ডালিম মিয়া
২️⃣ মোঃ মোস্তফা (৩৮), পিতা: মৃত হাজী সামছুল মিয়া
৩️⃣ জাহিদ হাসান (১৭), পিতা: মোঃ দুলাল মিয়া
৪️⃣ আয়নাল (৩৮), পিতা: মৃত মহাজুদ্দিন
৫️⃣ মহিউদ্দিন হৃদয় (২২), পিতা: মোঃ জাকের হোসেন
৬️⃣ মোঃ বাচ্চু মিয়া (৬২), পিতা: মৃত আলী হোসেন
৭️⃣ কালু মিয়া (৬৯), পিতা: মৃত আঃ সামাদ টুকু মিয়া
৮️⃣ মোঃ বাছেদ (৪০), পিতা: মৃত খলিল রহমান
(সকলের ঠিকানা: সায়দাবাদ, রায়পুরা, নরসিংদী)

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে অস্ত্র মজুদ করে রাখছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews