সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
শাপলা চত্বর হত্যা মামলায় ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু ইরানের হামলায় নিহত সেনার সংখ্যা কমালো যুক্তরাষ্ট্র শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জমা নেসলে বাংলাদেশ ও বিসিএসআইআরের যৌথ উদ্ভাবন এফআইসিসিআই এফডিআই সম্মেলনে তুলে ধরা হলো স্কুলে ফিরল অপহৃত ওয়াসিফা, বন্ধুরা দিলো উষ্ণ অভ্যর্থনা ফরিদপুরের ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি, মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষা রাইড শেয়ারিংয়ে অতিরিক্ত ভাড়ার অভিযোগ, ব্যবস্থা নিতে প্রস্তুত ভোক্তা অধিকার অধিদপ্তর সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫; তদন্ত চলছে চুপ্পুর গ্রেপ্তার ঠেকাতে সংবিধানের ৫১ অনুচ্ছেদ কার্যকর নয়: আখতার হোসেন

দৌলতপুরে দুইজন নিহতের ঘটনায় প্রধান আসামি সোহেল মন্ডল নারায়ণগঞ্জে গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭৫৪ বার পড়া হয়েছে
৫৫৫

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহতের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামি ও মন্ডল গ্রুপের সর্দার সোহেল মন্ডলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বাংলাদেশ আমার অহংকার — এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর হত্যা এবং আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় র‌্যাব জনগণের আস্থা অর্জনে ইতোমধ্যেই সফল হয়েছে।

র‌্যাব-১১, সদর কোম্পানি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ৪ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাত্রি ৮:২০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কাশিপুর দেওয়ানবাড়ি কবরস্থান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এজাহারনামীয় ২ নম্বর আসামি সোহেল মন্ডল (৪০), পিতা—নওয়াব মন্ডল, সাং—বাগোয়ান, কান্দিরপাড়া, থানা—দৌলতপুর, জেলা—কুষ্টিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

এজাহার ও গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত ও অন্তত পাঁচজন আহত হন। নিহতরা হলেন— ওই গ্রামের বিছার সরদারের ছেলে সারফান সরদার (৩৫) এবং হাসেম সরদারের ছেলে বায়জীদ সরদার (৪৫)।

দীর্ঘদিন ধরে এলাকায় বায়জীদ সরদার ও সোহেল মন্ডল গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সারফান সরদার মারা যান এবং গুরুতর আহত বায়জীদ সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

গ্রেফতারকৃত আসামি সোহেল মন্ডলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews