মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে সিভিল সার্জনের পরিদর্শন নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি ইমরান খানের বন্দিত্ব মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ বিশেষজ্ঞের উদ্বেগ সালিশে নাতিকে রক্ষা করতে গিয়ে নিহত দাদা, মোবাইল চুরির অভিযোগে মারধর রাইডশেয়ারিং নীতিমালায় সিএনজি বাদ দেওয়ার উদ্যোগে উদ্বেগ খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য: শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়নের দাবি চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে জাতীয় পার্টি নেতাসহ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ৩

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে
৪৭২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাতীয় পার্টি নেতা সজীবসহ চারটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আব্দুর রউফ ও তার ছোট ভাই আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাতে আব্দুর রউফের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালানো হয়। একপর্যায়ে প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় জাতীয় পার্টির নেতা সজীব ও তার ভাড়াটিয়াদের ১০ থেকে ১২টি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে রানা, লতিফ ও সেলিমসহ অন্তত তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সজীবের বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জায়েদ চৌধুরীর নেতৃত্বে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রহিস উদ্দিন, ইসমাঈল, তুক্কি মিয়া ও বাদশা মিয়ার বাড়িঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews