বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন সোনারগাঁয়ে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরিফুর রহমান সোহেলের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত ঝালকাঠি বিএনপি। সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা মাসুম বিল্লাহ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুকে জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

সোনারগাঁ জি. আর. ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯১৬ বার পড়া হয়েছে
৫৩৪

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গঙ্গাবাসী রামচন্দ্র পোদ্দার (জি. আর.) ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালিটি শুরু হয়ে সোনারগাঁও পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ নেয় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।র‌্যালি শেষে উৎসবমুখর পরিবেশে সবাই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — ১২৫ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মোশারফ হোসেন, গভর্নিং বডির সাবেক সভাপতি আমির হোসেন স্মিথ, সদস্য সচিব ও সাংবাদিক আল-আমিন তুষার, গভর্নিং বডি সদস্য মোহাম্মদ আলীএম এ জামান, জেলা হিসাব কর্মকর্তা আনোয়ার হোসেন, বিদ্যালয়ের অধ্যক্ষ ফরিদা ইয়াসমিনসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

র‌্যালি শেষে আয়োজকরা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়া মিলনমেলায় দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা, ফোক শিল্পী সালমাসহ দেশের স্বনামধন্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews