Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

১৩ নভেম্বরের নাশকতা এড়াতে বিভিন্ন মোড়ে মোড়ে র‌্যাব-১১ এর বিশেষ চেকপোস্ট

By একুশে বাংলা নিউজ
November 13, 2025 1 Min Read
0

১৩ নভেম্বরের নাশকতা এড়াতে বিভিন্ন মোড়ে মোড়ে র‌্যাব-১১ এর বিশেষ চেকপোস্ট

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে ১৩ নভেম্বরের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় চাষাড়া মোড়ে বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। এসময় র‌্যাব সদস্যরা মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। র‌্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার জানান, “আগামীকালকের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বুধবার সারাদিন আমরা বিভিন্ন এলাকায় টহল দিয়েছি, এখনো টহল অব্যাহত...
৫৩৩

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে ১৩ নভেম্বরের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় চাষাড়া মোড়ে বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

এসময় র‌্যাব সদস্যরা মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

র‌্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার জানান, “আগামীকালকের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বুধবার সারাদিন আমরা বিভিন্ন এলাকায় টহল দিয়েছি, এখনো টহল অব্যাহত রয়েছে। বিশেষ করে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আমরা যানবাহন তল্লাশি করছি। সন্দেহভাজন ব্যক্তি ও গাড়িগুলো আমরা কঠোর নজরদারিতে রাখছি।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে র‌্যাব সর্বদা কার্যকর ভূমিকা পালন করছে এবং জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।”

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরী হত্যা মামলার অন্যতম আসামি রাহাত গ্রেফতার

Next

সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ১২৫ বছর পূর্তি উদযাপন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ