বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ১২৫ বছর পূর্তি উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬৯৩ বার পড়া হয়েছে
৫০৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গঙ্গাবাসী রামচন্দ্র পোদ্দার (জি.আর.) ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজ—এর গৌরবময় ১২৫ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় জমে উঠেছিল পুরো ক্যাম্পাস। বহু প্রজন্মের শিক্ষার্থীর পদচারণায় উৎসবমুখর পরিবেশে প্রাণ ফিরে পায় ঐতিহ্যবাহী এ শিক্ষাঙ্গন।

দিনব্যাপী আয়োজনে ছিল ছাত্র-শিক্ষক মিলনমেলা, স্মৃতিচারণ অনুষ্ঠান, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, প্রাক্তন শিক্ষার্থীদের আড্ডা, ব্যাচভিত্তিক ছবি তোলা, ক্যালচারাল শোসহ নানা আকর্ষণীয় আয়োজন। দীর্ঘদিন পর পুরনো বন্ধু, সহপাঠী, শিক্ষক—সবাইকে একসঙ্গে পেয়ে অংশগ্রহণকারীরা কাটান স্মৃতিমাখা ব্যস্ত সময়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক ও সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। তিনি তার বক্তব্যে প্রতিষ্ঠানটির দীর্ঘ শিক্ষার ঐতিহ্য, সমাজ গঠনে জি.আর. ইনস্টিটিউশনের অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলার প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান।

১২৫ বছর পূর্তির এই মহোৎসব আয়োজন করেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেন উদযাপন কমিটির আহ্বায়ক ও সভাপতি মো. মোশারফ হোসেন। এছাড়া বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের অংশগ্রহণে উৎসবটি রূপ নেয় এক মিলনমেলায়।

সন্ধ্যায় ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা তার কণ্ঠে একাধিক জনপ্রিয় গান পরিবেশন করে মুগ্ধ করেন উপস্থিত সবার মন। পরে মঞ্চে ওঠেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা, যিনি মনোমুগ্ধকর গান পরিবেশনার মাধ্যমে দর্শকদের পুরো সন্ধ্যা মাতিয়ে রাখেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরাও অংশ নিয়ে পরিবেশনায় যোগ করেন অতিরিক্ত রঙ।

প্রতিষ্ঠার দেড় শতাব্দীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আয়োজিত এই ১২৫ বছর পূর্তি উৎসব শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের এক অনন্য মিলনমেলা সৃষ্টি করেছে। স্মৃতি, আবেগ, আনন্দ উচ্ছ্বাস আর প্রিয় শিক্ষাঙ্গনের প্রতি অকৃত্রিম ভালোবাসায় দিনটি সবার মনে হয়ে থাকবে এক অনন্য স্মরণীয় অধ্যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews