বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন সোনারগাঁয়ে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরিফুর রহমান সোহেলের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত ঝালকাঠি বিএনপি। সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা মাসুম বিল্লাহ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুকে জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

রাজধানীর ৩০০ ফিটে সিনেমাটিক স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতি— সংঘবদ্ধ সামির গ্রুপের ৪ সদস্য গ্রেফতার র‍্যাব–১১-এর অভিযানে

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে
৪৫৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

রাজধানীর ৩০০ ফিট এলাকায় সাম্প্রতিক সময়ে ভয়ংকর ডাকাতির ঘটনাগুলো ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষ করে ব্লগার জিক্সার জিসানের উপর সিনেমাটিক স্টাইলে ঘটে যাওয়া বাইক ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক আরও বেড়ে যায়। এই ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য সংগ্রহে তৎপরতা চালায়।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাত ২২:২০ ঘটিকায় ঢাকার বাড্ডা থানাধীন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভয়ংকর ‘সামির-তৈয়ব-রানা’ ডাকাত গ্রুপের ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন১। সানি আহম্মেদ সামির (২১), পিতা— মো. শাহজাহান, সাং— হারাগাছ টেংরি, থানা— হারাগাছ, জেলা— রংপুর।২। মো. ইমন (২২), পিতা— মো. সুলতান, সাং— পাইলাটি, থানা— পূর্বধলা, জেলা— নেত্রকোনা।
৩। মো. রিশাদ (২৩), পিতা— মো. মানিক মিয়া, সাং— ভগতীপুর, থানা— মিঠাপুকুর, জেলা— রংপুর।
৪। মো. আরিফ হোসেন (২২), পিতা— মহিউদ্দিন, সাং— পিপরা কাঠী, থানা— গৌরনদী, জেলা— বরিশাল।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি ডামি রিভলভার এবং ০৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সম্প্রতি সময়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ৩০০ ফিটের রাস্তা ডাকাতির হটস্পটে পরিণত হওয়ার সংবাদ ভাইরাল হয়। ব্যস্ত নগরবাসীর বেড়ানো এবং স্বস্তি খোঁজার এই এলাকায় সুযোগ বুঝে সক্রিয় হয়ে ওঠে সংঘবদ্ধ ডাকাত চক্র। এর মধ্যে সামির–তৈয়ব–রানা গ্রুপ অন্যতম ভয়ংকর একটি দল।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, ডাকাত দলটি অস্ত্র সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে— এমন সংবাদের ভিত্তিতেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরবর্তীতে তাদের অবস্থান শনাক্ত করে পরিকল্পিত অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে

র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, অবৈধ অস্ত্র এবং আলোচিত অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews