সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
ওয়াইফাইয়ের গতি বাড়ানোর সহজ উপায় জানালেন বিশেষজ্ঞরা দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির কৌশল অব্যাহত: বিমানবাহিনী প্রধান শাপলা চত্বর হত্যা মামলায় ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু ইরানের হামলায় নিহত সেনার সংখ্যা কমালো যুক্তরাষ্ট্র শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জমা নেসলে বাংলাদেশ ও বিসিএসআইআরের যৌথ উদ্ভাবন এফআইসিসিআই এফডিআই সম্মেলনে তুলে ধরা হলো স্কুলে ফিরল অপহৃত ওয়াসিফা, বন্ধুরা দিলো উষ্ণ অভ্যর্থনা ফরিদপুরের ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি, মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষা রাইড শেয়ারিংয়ে অতিরিক্ত ভাড়ার অভিযোগ, ব্যবস্থা নিতে প্রস্তুত ভোক্তা অধিকার অধিদপ্তর

আমির হোসেন ও নিপু স্মৃতি সংসদের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের মহা ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৬৩৮ বার পড়া হয়েছে
৫৪৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আজ শনিবার, ২২ নভেম্বর ২০২৫ বিকাল ৩টায় উৎসবমুখর পরিবেশে মাঝেরচর তোফাজ্জল মিয়ার খেলার মাঠে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। তোফাজ্জল মিয়ার সভাপতিত্বে এবং পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় মাঠজুড়ে তৈরি হয় এক প্রাণবন্ত ও উচ্ছ্বাসমুখর আবহ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছাফির উদ্দীন মজনু। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাউন্টস অফিসার সাব্বির গাজী। তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে যেতে ভূমিকা রাখে এবং সামাজিক মূল্যবোধ বৃদ্ধি করে।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান,সোসাইটির সোনারগাঁ উপজেলা শাখা কমিটির সভাপতি ফজলুল হক ভূইয়া, সনমান্দী ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, সেক্রেটারি আয়নাল হক। খেলাকে কেন্দ্র করে আগত দর্শকদের উৎসাহ, সমর্থন এবং মাঠ জুড়ে উত্তেজনা পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। স্থানীয় যুবকদের আগ্রহে টুর্নামেন্টটি পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে খেলাধুলার মাধ্যমে ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত দেখা যা।

অনুষ্ঠানের শেষে অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও উপহার তুলেদেন। অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান আয়োজন করেন মোঃ মাসুম।

খেলাধুলা বাঁচুক—তরুণ সমাজ এগিয়ে যাক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews