1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পিবিআই’র অভিযানে অপহৃত দুই শিশু উদ্ধার, মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আতিকুল হত্যা মামলার রহস্য উদঘাটন, ৬ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র মাদকবিরোধী অভিযান: ১০ কেজি গাঁজাসহ আটক ১ সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় নিহত ১ সোনারগাঁয়ে ৬ মাসের জিআর সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: জরিমানা ৫০ হাজার টাকা র‌্যাব-১১’র পৃথক অভিযানে ফতুল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, সোনারগাঁওয়ে ফেনসিডিল উদ্ধার যত্রতত্র অটো সিএনজি পার্কিং এর ফলে সোনারগাঁ কলেজ রোডে দীর্ঘ যানজট, জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন আকতার হাবিব

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতির মূলহোতা তৈয়বুর ও রানা গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫১৭ বার পড়া হয়েছে
৩৯৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজার, পূর্বাচল ৩০০ ফিটসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় এক ভয়ংকর বাইক ডাকাত চক্রের দুই প্রধান সদস্য তৈয়বুর ও রানাকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। অভিযানে তাদের কাছ থেকে একটি ছিনতাইকৃত জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‍্যাব শুরু থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি এবং দ্রুত অভিযানের মাধ্যমে র‍্যাব জনগণের আস্থা অর্জন করেছে।

র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ ও র‍্যাব-০২ এর একটি যৌথ দল ৩ ডিসেম্বর রাত ১০টায় ঢাকার হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেফতার করা হয়: তৈয়বুর (২৩), পিতা–জাকারিয়া, সাং–ঝাউগড়া, রানা (২৮), পিতা–আমান উল্লাহ, সাং–বরদা উভয়েই আড়াইহাজার, নারায়ণগঞ্জের বাসিন্দা।

এই চক্রটি পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাত নামলেই অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ছিনতাই করত। ব্লগার জিসানের বাইক ডাকাতির ঘটনাও একই চক্রের কাজ বলে নিশ্চিত হয় র‍্যাব। আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় গুলিবর্ষণ করে মোটরসাইকেল ডাকাতির ঘটনাতেও তারা জড়িত ছিল।

সোশ্যাল মিডিয়ায় এসব ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং চক্রটির অবস্থান শনাক্ত করে। পরে পরিকল্পিত অভিযানে তৈয়বুর–রানা গ্রুপের দুই মূলহোতাকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট