বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের এক দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: প্রধান আসামি ফয়সাল ওরফে বাদশাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬০০ বার পড়া হয়েছে
৫৮৭

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিখোঁজের এক দিন পর আকলিমা আক্তার আলিফা (১১) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি ফয়সাল ওরফে বাদশাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।
সোমবার (২২ ডিসেম্বর) ভোরে বন্দর থানাধীন দড়ি সোনাকান্দা এলাকার দেলোয়ার হোসেনের ভাড়াবাসার সামনের গলির রাস্তা থেকে পুলিশ নিহত স্কুলছাত্রী আলিফার মরদেহ উদ্ধার করে। নিহত আলিফা ওই এলাকার আলী মিয়ার মেয়ে এবং দড়ি সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
এজাহার সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে আলিফা খেলাধুলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
পরদিন ২২ ডিসেম্বর ভোর আনুমানিক ৬টার দিকে একই গ্রামের ইয়াছমিন ও তার স্বামী আক্তার হোসেন আলিফার মাকে জানান, আক্তার হোসেনের ভাই দেলোয়ার হোসেনের বাড়ির সামনে রাস্তায় একটি মেয়ের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আলিফার বলে শনাক্ত করেন।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহত আলিফার মা পারভিন (৪৮) বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়।
ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতারে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বন্দর থানাধীন সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফয়সাল ওরফে বাদশা (৩০), পিতা মোঃ মানিক চান, সাং- সোনাকান্দা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews