Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জ

র‍্যাব-১১ এর মাদকবিরোধী পৃথক অভিযানে ১৪৩.৫ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেনসিডিলসহ ৫ জন গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
December 25, 2025 2 Min Read
0

র‍্যাব-১১ এর মাদকবিরোধী পৃথক অভিযানে ১৪৩.৫ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেনসিডিলসহ ৫ জন গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ র‍্যাব-১১ এর মাদকবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধারসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান ধারণ করে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলসহ চাঞ্চল্যকর বিভিন্ন অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক আভিযানিক কার্যক্রমের মাধ্যমে দ্রুত অপরাধী গ্রেফতারের ফলে র‍্যাব ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। র‍্যাব সূত্র জানায়, অদ্য ২৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ৮টা ৩৫ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-০৩, টিকাটুলি, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার বাসন...
৭৬৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
র‍্যাব-১১ এর মাদকবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধারসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান ধারণ করে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলসহ চাঞ্চল্যকর বিভিন্ন অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক আভিযানিক কার্যক্রমের মাধ্যমে দ্রুত অপরাধী গ্রেফতারের ফলে র‍্যাব ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
র‍্যাব সূত্র জানায়, অদ্য ২৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ৮টা ৩৫ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-০৩, টিকাটুলি, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় বোরহান উদ্দিন (৩০), মো. সোহেল রানা (৩২), মাহবুর ইসলাম নয়ন (৩৪) ও মেহেদী আমিন (৩২) নামের চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে ১৪৩.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বড় ট্রাক জব্দ করা হয়।

পৃথক আরেকটি অভিযানে একই দিন দুপুর ১২টা ৩০ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন বিবি রোড এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন (৪৫) নামের একজনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীরা হলেন— ১) বোরহান উদ্দিন (৩০), পিতা: মৃত গিয়াস উদ্দিন, সাং: জোয়ালভাঙ্গা, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ
২) মো. সোহেল রানা (৩২), পিতা: সোহারব আলী, সাং: বাঘাহাটা
৩) মাহবুর ইসলাম নয়ন (৩৪), পিতা: দীন মোহাম্মদ, সাং: বায়া পালবাড়ি
৪) মেহেদী আল আমিন (৩২), সাং: বাঘাহাটা
(সর্ব থানা: এয়ারপোর্ট, জেলা: রাজশাহী)
৫) জাকির হোসেন (৪৫), পিতা: হাফিজ হাওলাদার, সাং: ভরিপাশা, থানা: বাউফল, জেলা: পটুয়াখালী
র‍্যাব-১১ জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের এক দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: প্রধান আসামি ফয়সাল ওরফে বাদশাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

Next

সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে সোনারগাঁ পুলিশের উচ্ছেদ অভিযান।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ