Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধসোনারগাঁ

সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

By একুশে বাংলা নিউজ
December 28, 2025 1 Min Read
0

সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ-পুলিশ। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের একরামপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কলাগাছিয়া নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। কলাগাছিয়া নৌ-পুলিশের পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান জানান, উদ্ধার হওয়া মরদেহটি অজ্ঞাতনামা একজন পুরুষের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি পাঁচ থেকে ছয় দিন আগের। তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিচয় শনাক্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ...
৭৪০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ-পুলিশ।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের একরামপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কলাগাছিয়া নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কলাগাছিয়া নৌ-পুলিশের পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান জানান, উদ্ধার হওয়া মরদেহটি অজ্ঞাতনামা একজন পুরুষের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি পাঁচ থেকে ছয় দিন আগের।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিচয় শনাক্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় নৌ-পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে সোনারগাঁ পুলিশের উচ্ছেদ অভিযান।

Next

সোনারগাঁয়ে হৃদয়ে জয়নুল আবেদিনের জন্মদিন পালন করেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ