Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে সোনারগাঁ পুলিশের উচ্ছেদ অভিযান।

By একুশে বাংলা নিউজ
December 25, 2025 1 Min Read
0

সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে সোনারগাঁ পুলিশের উচ্ছেদ অভিযান।

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সোনারগাঁয়ের ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ। অভিযানে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট, ভ্রাম্যমাণ স্টলসহ বিভিন্ন প্রতিবন্ধকতা উচ্ছেদ করা হয়। এতে পথচারী ও যানবাহনের চলাচলে স্বস্তি ফিরে আসে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে ওসি মহিবুল্লাহ বলেন, “সোনারগাঁ উপজেলা রোড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে বিপুল সংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। জনদুর্ভোগ...
৭২২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোনারগাঁয়ের ব্যস্ততম এলাকা মোগরাপাড়া চৌরাস্তায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ। অভিযানে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট, ভ্রাম্যমাণ স্টলসহ বিভিন্ন প্রতিবন্ধকতা উচ্ছেদ করা হয়।
এতে পথচারী ও যানবাহনের চলাচলে স্বস্তি ফিরে আসে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ বিষয়ে ওসি মহিবুল্লাহ বলেন, “সোনারগাঁ উপজেলা রোড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে বিপুল সংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। জনদুর্ভোগ কমানো এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
পুলিশ সূত্র জানায়, পুনরায় যেন ফুটপাত দখল না হয় সেজন্য নিয়মিত নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের এ ধরনের ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকলে মোগরাপাড়া চৌরাস্তার যানজট অনেকটাই কমবে এবং পথচারীদের চলাচল হবে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

র‍্যাব-১১ এর মাদকবিরোধী পৃথক অভিযানে ১৪৩.৫ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেনসিডিলসহ ৫ জন গ্রেফতার

Next

সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ