বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন সোনারগাঁয়ে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরিফুর রহমান সোহেলের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত ঝালকাঠি বিএনপি। সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা মাসুম বিল্লাহ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুকে জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

ফতুল্লায় ২২২ পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৪৮ বার পড়া হয়েছে
৭২৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে ২২২ পিস ইয়াবা, একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক দুর্ধর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম শরীফ (৩৩)। তিনি একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের সম্মানীয় উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব কাজী মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি অভিযানিক দল সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন দরগা বাড়ি মসজিদ রোডে আসামির নিজ বসতঘরে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তার কাছ থেকে ২২২ পিস ইয়াবা, একটি পিস্তল (আগ্নেয়াস্ত্র), দুই রাউন্ড ম্যাগাজিন (বুলেট) উদ্ধার করা হয়। এছাড়াও তার ঘর থেকে একটি দা ও একটি কুড়াল পাওয়া যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews