1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ডাকাতি: অন্যতম আসামি বেল্লালকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁও উপজেলা নবগঠিত কমিটিকে ড. ইকবাল হোসেন ভূইয়ার শুভেচ্ছা সোনারগাঁয়ে ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় অস্ত্র ও মাদকসহ দুর্ধর্ষ ডাকাত সাব্বির ও দুই সহযোগী গ্রেফতার চলমান সংকট নিরসনে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার প্রস্তাবনা তুলে ধরেছে হেযবুত তওহীদ পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সোনারগাঁ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে ‘গতকাল সাত ডাকাত আটক হয়েছিল তারা ডাকাত নন, আসলে পিকনিকে আসা শ্রমিক; পুলিশের তদন্তে সত্য উদঘাটন সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত আটক, উদ্ধার দেশীয় অস্ত্র র‍্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে পুলিশের লুট হওয়া চাইনিজ রাইফেলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

খালের জায়গা ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে
২১৪

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও মৌজায় খালের জায়গা ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মীর কবির নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে খালের জমি দখল করে ভরাট কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসী জানান, প্রায় এক বছর আগে কামারগাঁও খালের ওপর নির্মিত ব্রিজের পশ্চিম পাশের খালের জায়গা ভরাট করতে গেলে বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপরও কোনো দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা ছাড়াই রহস্যজনক প্রভাব খাটিয়ে ওই জায়গা ভরাট করা হয় বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে মীর কবির আবার ব্রিজের পূর্ব পাশের খালের জায়গা ভরাট করে সেখানে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে মোগরাপাড়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে তিনি সরেজমিনে গিয়ে তদন্ত করে দেখবেন বলে জানান।
অভিযোগ প্রসঙ্গে মীর কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি আমার ক্রয়কৃত জায়গাতেই কাজ করছি। সার্ভেয়ার দিয়ে জমি মেপে তারপর নির্মাণকাজ শুরু করেছি। প্রয়োজনে কাগজপত্র দেখাতে পারব।”
তবে এলাকাবাসী মীর কবিরের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, খালের জায়গা দখল করেই ভরাট কার্যক্রম চালানো হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, প্রভাবশালী হওয়ায় তিনি বারবার খালের জমি দখল করছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন এখনো কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছে কি না, তা জানা যায়নি। তবে এলাকাবাসী সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট