মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে সিভিল সার্জনের পরিদর্শন নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি ইমরান খানের বন্দিত্ব মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ বিশেষজ্ঞের উদ্বেগ সালিশে নাতিকে রক্ষা করতে গিয়ে নিহত দাদা, মোবাইল চুরির অভিযোগে মারধর রাইডশেয়ারিং নীতিমালায় সিএনজি বাদ দেওয়ার উদ্যোগে উদ্বেগ খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য: শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়নের দাবি চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে ফেক ফেসবুক আইডির মাধ্যমে হয়রানির অভিযোগে থানায় অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৫৯ বার পড়া হয়েছে
৮১৯

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁয়ে ফেক ফেসবুক আইডি ব্যবহার করে পরিচয় জালিয়াতি, মানহানি ও আর্থিক হয়রানির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী তরিকুল ইসলাম (পিতা: মৃত নুরে আলম আইয়ুব), সোনারগাঁ উপজেলার স্থায়ী বাসিন্দা। তিনি সোনারগাঁ থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন, জনৈক অজ্ঞাতনামা ব্যক্তি ফেসবুক আইডি sadiya.sorkar.60408 ব্যবহার করে দীর্ঘদিন ধরে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা চালিয়ে আসছে।
জিডিতে বলা হয়, উক্ত আইডি থেকে বিভিন্ন সময় তরিকুল ইসলামের বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কাছে তার নাম ব্যবহার করে অর্থ দাবি করা হচ্ছে। একইসঙ্গে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার, মানহানিকর বক্তব্য এবং কুরুচিপূর্ণ মন্তব্য করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি একাধিক ফেক ফেসবুক আইডি তৈরি করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যার ফলে তার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে চরম মানসিক চাপ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। এসব কর্মকাণ্ড সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ বলে তিনি জিডিতে উল্লেখ করেন।
এ বিষয়ে তরিকুল ইসলাম জানান, প্রয়োজনীয় স্ক্রিনশট, ফেসবুক আইডির লিংকসহ সংশ্লিষ্ট ডিজিটাল প্রমাণ তার কাছে সংরক্ষিত রয়েছে, যা তদন্তের প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে সরবরাহ করা হবে।
সোনারগাঁ থানায় দায়ের করা জিডির মাধ্যমে তিনি অভিযুক্ত ফেক আইডির প্রকৃত ব্যবহারকারীকে শনাক্ত করে সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews