বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

ব্যাটারিচালিত অটোরিকশা ড্রাইভারদের রোড সেফটি প্রশিক্ষণের আওতায় আনার দাবি

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৪ বার পড়া হয়েছে
৭৬৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের রোড সেফটি প্রশিক্ষণের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে চালকদের যথাযথ প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।
সম্প্রতি এক বিবৃতিতে মোঃ হোসাইন বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা বর্তমানে নগর ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও চালকদের অধিকাংশই রোড সেফটি আইন, ট্রাফিক সিগন্যাল এবং নিরাপদ চালনা সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। ফলে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং পথচারীসহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে বাধ্যতামূলক রোড সেফটি প্রশিক্ষণ, লাইসেন্স প্রদান ও নিয়মিত মনিটরিং চালু করা হলে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে পরিবেশবান্ধব এই যানবাহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও শৃঙ্খলিত করা সম্ভব হবে।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী ও কর্তৃপক্ষ—সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews