1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে অবহিতকরণ সভা

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৪৬৩ বার পড়া হয়েছে
৬২২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে সোনারগাঁয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সংক্রান্ত আইন, আচরণবিধি এবং ভোট প্রদানের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জনগণকে জানাতে এ ধরনের সভা কার্যকর ভূমিকা রাখে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর রাজস্ব সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফাইরুজ তাসনিম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে পোস্টাল ভোটের নিয়মাবলি, ভোটারদের অধিকার ও দায়িত্ব, নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের আরও সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট