বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন সোনারগাঁয়ে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরিফুর রহমান সোহেলের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত ঝালকাঠি বিএনপি। সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা মাসুম বিল্লাহ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুকে জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

র‍্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে পুলিশের লুট হওয়া চাইনিজ রাইফেলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৫৩ বার পড়া হয়েছে
৫৯৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন লাজৈর এলাকায় অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
র‍্যাব সূত্রে জানা যায়, অদ্য ১৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ২টা ০০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় পুলিশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত।
প্রাথমিক অনুসন্ধানে আরও জানা যায়, ৫ আগস্ট ২০২৪ তারিখে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানায় দুষ্কৃতিকারীরা হামলা চালায়। এ সময় তারা থানার মালখানা ভেঙে সরকারি অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট ও ধ্বংস করে। ওই পরিস্থিতির সুযোগ নিয়ে স্বার্থান্বেষী মহল ও অপরাধীরা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে যায়।
লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার সম্ভব হয়।
উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews