শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দস্যুতাকালে ০৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার। আশুরা আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার ঈমানী শিক্ষা: খাজাবাবা কুতুববাগী সোনারগাঁ থানার অভিযানে দুর্ধর্ষ ডাকাত রুবেল গ্রেফতার, একাধিক মামলার আসামি সোনারগাঁ থানার অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁও উপজেলা নবগঠিত কমিটিকে ড. ইকবাল হোসেন ভূইয়ার শুভেচ্ছা

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪০৬ বার পড়া হয়েছে
৫৩৪

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁও উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ও সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূইয়া। তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং সোনারগাঁওয়ের জনসাধারণের আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত।
এক শুভেচ্ছা বার্তায় ড. ইকবাল হোসেন ভূইয়া বলেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নবগঠিত উপজেলা কমিটি পরিবেশবান্ধব সোনারগাঁও গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি ফজলুর হক ভূইয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ কমিটির সকল সদস্য ও পরিবেশ যোদ্ধাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে দূষণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।
ড. ইকবাল হোসেন ভূইয়া আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি অগ্রণী ভূমিকা পালন করবে—এটাই সবার প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews