মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা। শহীদ জিয়া হলের রূপান্তর: উন্নয়ন নাকি মাদকের অভয়ারণ্য? জনআকাঙ্ক্ষার প্রতিফলন প্রয়োজন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ দেশবিরোধী ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি হারুন এর হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভোটার জোট বোঝে না, খোঁজে ভোট দিবে

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৩৩ বার পড়া হয়েছে
৭০৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা ও সৎ প্রার্থীর গুরুত্ব তুলে ধরে বক্তব্য দিয়েছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন। তিনি বলেন, “ভোটার জোট বোঝে না, ভোটার খোঁজে ভালো মানুষ। জনগণ এবার জোটের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থী খুঁজেই ভোট দেবে।”
তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক জোটের সুবিধার্থে অনেক আসনে অযোগ্য ও বিতর্কিত প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। তবে শেষ পর্যন্ত জনগণই তাদের বিবেক দিয়ে সিদ্ধান্ত নেবে এবং ভালো মানুষকেই বেছে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ হোসাইন আশঙ্কা প্রকাশ করে বলেন, কিছু কিছু আসনে জোটগত অঙ্ক ও সমঝোতার কারণে ভোটার উপস্থিতি কমে যেতে পারে। এতে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তিনি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন ভোটাররা নির্বিঘ্নে ও উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে যেতে পারেন।
কালো টাকার প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “যদি জনগণ কালো টাকায় বিক্রি হয়ে যায়, তবে শেষ পর্যন্ত যোগ্য ও সৎ প্রার্থীরাই হারবে। এতে দেশ ও জাতির ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।”
বক্তব্যের শেষাংশে তিনি সকল ভোটারের প্রতি আহ্বান জানান—ব্যক্তিগত স্বার্থ, দলীয় চাপ ও অর্থের প্রলোভন উপেক্ষা করে দেশ ও জনগণের কল্যাণে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেওয়ার জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews