মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা। শহীদ জিয়া হলের রূপান্তর: উন্নয়ন নাকি মাদকের অভয়ারণ্য? জনআকাঙ্ক্ষার প্রতিফলন প্রয়োজন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ দেশবিরোধী ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি হারুন এর হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁ থানাধীন মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে
৬৫৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার। নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

র‍্যাব সূত্রে জানা যায়, মাদক নির্মূলে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত ৪টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়—
ফাহিমুল ইসলাম সুমন (২৫),মোঃ নাহিদ মিয়া (২৭) এবং
মোঃ সোহেল (৪০)। অভিযানে তাদের হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে দীর্ঘদিন ধরে বড় আকারের মাদক চালান সংগ্রহ করে কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলাগুলোতে সরবরাহ ও বিক্রি করে আসছিল।

র‍্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews