বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন সোনারগাঁয়ে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরিফুর রহমান সোহেলের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত ঝালকাঠি বিএনপি। সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা মাসুম বিল্লাহ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুকে জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণকারী মূল হোতা জিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৫০৪ বার পড়া হয়েছে
৬১১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির ঘটনায় মূল হোতা জিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গত বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেলে সোনারগাঁও উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়।

ভিডিওটি র‍্যাব-১১ এর নজরে আসার পরপরই ছায়া তদন্ত শুরু করা হয় এবং জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টার দিকে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানাধীন পাঁচানী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলি বর্ষণের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত মাইনুল ইসলাম জিয়া (২৫) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ৭টি তাজা গুলি, ৩টি চাপাতি এবং ১টি গুলির খোসা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জিয়ার পিতার নাম মোজা মিয়া। তার বাড়ি পশ্চিম ভোলাইল এলাকায়, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews