বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন সোনারগাঁয়ে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরিফুর রহমান সোহেলের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত ঝালকাঠি বিএনপি। সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা মাসুম বিল্লাহ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুকে জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

“ঘরে ঘরে তৈরি হচ্ছে গ্যাস বোমা” — সোনারগাঁওয়ে মারাত্মক ঝুঁকি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে
৬০৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সোনারগাঁওসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিপদজনক গ্যাস ভরে প্লাস্টিকের ব্যাগে রান্না করার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বিকল্প ব্যবস্থার অভাবে ঝুঁকিপূর্ণ এই পদ্ধতিতে রান্না করছেন, যা কার্যত প্রতিটি ঘরকে সম্ভাব্য “গ্যাস বোমায়” পরিণত করছে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। বিশেষজ্ঞদের মতে, যেকোনো মুহূর্তে এতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান এবং সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবীদের সমন্বয়ক মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, “প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরে ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বেআইনি। সামান্য ঘর্ষণ, তাপ বা আগুনের সংস্পর্শেই বড় ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটতে পারে।”

তিনি অবিলম্বে অবৈধ গ্যাস সরবরাহ বন্ধ, ঝুঁকিপূর্ণ ব্যবহারকারীদের ব্যাপক সচেতনতা কার্যক্রম চালু এবং এলাকায় কঠোর নজরদারি জোরদারের জন্য স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে এলাকাবাসীর মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের মানবিক ও সম্পদহানি ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews