বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন সোনারগাঁয়ে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরিফুর রহমান সোহেলের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত ঝালকাঠি বিএনপি। সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা মাসুম বিল্লাহ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুকে জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

সোনারগাঁওয়ে গৃহকর্মী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭২ বার পড়া হয়েছে
৭০৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ সাফিকুল রহমানের বাসায় গৃহকর্মী শিশু মোহনা নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি। একই সঙ্গে দায়ীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
সোমবার বিকেলে সোনারগাঁওয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় সংগঠনের নেতারা বলেন, একটি নিরপরাধ শিশুর ওপর বর্বর নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের নিষ্ঠুরতা বন্ধ করতে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর কোনো শিশুর গায়ে হাত তোলার সাহস না পায়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান, সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি ফজলুর হক ভূইয়া, মোঃ মনির হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন নাগরিকরা।
বক্তারা বলেন, “মোহনার ওপর যে নির্মম নির্যাতন হয়েছে, তার সুষ্ঠু বিচার না হলে সমাজে শিশু নির্যাতন আরও বাড়বে। তাই দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে।”
সভা থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, যেন দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিচারের মুখোমুখি করা হয় এবং ভবিষ্যতে গৃহকর্মী শিশুদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews