রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের বন্দরে বিলাসবহুল জিপ থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ, র‍্যাব-১১ এর অভিযান সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি রাসেল আগ্নেয়াস্ত্রসহ র‍্যাব-১১-এর হাতে গ্রেফতার র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা। শহীদ জিয়া হলের রূপান্তর: উন্নয়ন নাকি মাদকের অভয়ারণ্য? জনআকাঙ্ক্ষার প্রতিফলন প্রয়োজন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ দেশবিরোধী ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি হারুন এর

পানাম সিটিকে সুন্দর রাখতে মাঠে টুরিস্ট পুলিশ ও স্বেচ্ছাসেবীদের কর্মসুচি পালন।

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে
৬৩৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

ঐতিহাসিক নগরী পানাম সিটি–কে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জ টুরিস্ট পুলিশ জোনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও টুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কাস্টোডিয়ান মোঃ তানজিলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন, মহাসচিব মীযানুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ঐতিহাসিক স্থাপনার আশপাশ থেকে ময়লা-আবর্জনা অপসারণ, প্লাস্টিক বর্জ্য সংগ্রহ এবং দর্শনার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করেন। বক্তারা বলেন, পানাম সিটি দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের অংশ। এর সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং দর্শনার্থীদের দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি।
সভাপতির বক্তব্যে ওসি মোঃ মাহবুবুর আলম বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটন এলাকার পরিবেশ রক্ষায় টুরিস্ট পুলিশ বদ্ধপরিকর। তিনি সবাইকে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান।
বক্তারা আরও উল্লেখ করেন, ইতিহাস ও ঐতিহ্য ঘেরা পানাম সিটি শুধু সোনারগাঁও নয়, সমগ্র দেশের গর্ব। তাই এর সংরক্ষণ ও পরিচ্ছন্নতা রক্ষায় প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews