1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সোনারগাঁয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি আটক সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা মামলার প্রধান আসামি পারভেজ ওরফে কালু র‌্যাবের হাতে গ্রেফতার পহেলা বৈশাখে বর্ণাঢ্য আয়োজনে মুখর সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ রূপগঞ্জে প্রবাসী মাসুম মিয়া হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেফতার সোনারগাঁয়ের কাঁচপুরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুদ ও ভেজাল উৎপাদনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার সোনারগাঁও উপজেলার চৌরাস্তা এলাকায় লাইসেন্সবিহীনভাবে পরিচালিত একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ম্যানেজারকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত।

পবিত্র মাহে রমজানের ডাক” শিরোনামে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে
৩৬০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজানের ডাক শিরোনামে রেখে ধর্মীয় পবিত্রতা, সংযম ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে “পবিত্র মাহে রমজানের ডাক” শিরোনামে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি–এর উদ্যোগে। এতে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মহিউদ্দিন খান।
মহিউদ্দিন খান বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে প্রকাশ্যে হোটেল খোলা, ধূমপান, মাদক গ্রহণ এবং অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা সকলের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, সমাজে শৃঙ্খলা ও নৈতিকতা প্রতিষ্ঠায় ব্যক্তি, পরিবার ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মীযানুর রহমান, সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি ফজলুর হক ভূইয়া, এমদাদ হোসেন, বাচ্চু মিয়া, মনির হোসেন, জান্নাতুল, নজরুল ইসলাম এবং সনমান্দী জনকল্যাণ সংস্থা–এর চেয়ারম্যান ফয়সাল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা রমজানের পবিত্রতা রক্ষায় সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন। কর্মসূচি শেষে উপস্থিত সবাই পবিত্র রমজান মাসের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট