Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

সাইনবোর্ডে ৭,৪০০ পিস ইয়াবাসহ সংঘবদ্ধ মাদক চক্রের ৩ সদস্য গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
February 19, 2026 1 Min Read
0

সাইনবোর্ডে ৭,৪০০ পিস ইয়াবাসহ সংঘবদ্ধ মাদক চক্রের ৩ সদস্য গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড চৌরঙ্গী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৭,৪০০ পিস ইয়াবাসহ সংঘবদ্ধ মাদক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা প্রায় ৬টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে অধিদপ্তরের সম্মানীয় উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক কাজী কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম অংশ নেয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলো— ১) মোঃ ইলিয়াস (২৫), পিতা: আবুল কাশেম, মাতা: আম্বিয়া খাতুন, সাং- হারি খালি, থানা: পটিয়া, জেলা: চট্টগ্রাম। ২) মোঃ আতিকুর রহমান (৪১), পিতা: মৃত আজিজ পাইক, মাতা: নূরজাহান বেগম, সাং- হাড়ি খালি, থানা: বাগেরহাট সদর, জেলা: বাগেরহাট। ৩)...
৬২৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড চৌরঙ্গী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৭,৪০০ পিস ইয়াবাসহ সংঘবদ্ধ মাদক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা প্রায় ৬টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে অধিদপ্তরের সম্মানীয় উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক কাজী কামরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম অংশ নেয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলো—
১) মোঃ ইলিয়াস (২৫), পিতা: আবুল কাশেম, মাতা: আম্বিয়া খাতুন, সাং- হারি খালি, থানা: পটিয়া, জেলা: চট্টগ্রাম।
২) মোঃ আতিকুর রহমান (৪১), পিতা: মৃত আজিজ পাইক, মাতা: নূরজাহান বেগম, সাং- হাড়ি খালি, থানা: বাগেরহাট সদর, জেলা: বাগেরহাট।
৩) মোঃ লিটন মোল্লা (৩৫), পিতা: মৃত করম আলী মোল্লা, মাতা: আমিরুন বিবি, সাং- গোপালদী বাজার, থানা: আড়াইহাজার, জেলা: নারায়ণগঞ্জ।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ৭,৪০০ (সাত হাজার চারশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও প্রচেষ্টার মাধ্যমে এ চক্রকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

রূপগঞ্জে ব্যবসায়ী হেকমত আলী হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড, ভাইয়ের ৫ বছরের কারাদণ্ড

Next

সিদ্ধিরগঞ্জে ভুয়া র‍্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজির মূলহোতা ‘সোর্স বাবু’ গ্রেপ্তার, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ