সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের বন্দরে বিলাসবহুল জিপ থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ, র‍্যাব-১১ এর অভিযান সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি রাসেল আগ্নেয়াস্ত্রসহ র‍্যাব-১১-এর হাতে গ্রেফতার র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা। শহীদ জিয়া হলের রূপান্তর: উন্নয়ন নাকি মাদকের অভয়ারণ্য? জনআকাঙ্ক্ষার প্রতিফলন প্রয়োজন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ দেশবিরোধী ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি হারুন এর

নারায়ণগঞ্জের বন্দরে অপহৃত কিশোর উদ্ধার: হানি ট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২৭ বার পড়া হয়েছে
৫৬৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডেটিং অ্যাপের ফাঁদে ফেলে অপহৃত এক কিশোরকে উদ্ধার করেছে র‌্যাব-১১। এ ঘটনায় জড়িত হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, অপহৃত কিশোর ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রায় এক মাস আগে TanTan ডেটিং অ্যাপের মাধ্যমে “ইনায়া শেখ” নামের একটি আইডির সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই আইডি থেকে তাকে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন চরধলেশ্বরী এলাকায় দেখা করার জন্য বিভিন্ন প্রলোভন দেওয়া হয়।
গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টার দিকে কিশোরটি নির্ধারিত স্থানে পৌঁছালে তাকে অপেক্ষা করতে বলা হয়। কিছুক্ষণ পর ৯–১০ জনের একটি দল এসে তাকে জোরপূর্বক ধরে পাশের একটি ভুট্টা ক্ষেতের গভীরে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে তার কাছে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।
পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমের মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ দেয়। পরিবারের সদস্যরা সময় নেওয়ার কৌশল হিসেবে বিকাশের মাধ্যমে ৪ হাজার ৫০০ টাকা পাঠান এবং বন্দর থানায় মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল চরধলেশ্বরী এলাকার একটি ভুট্টা ক্ষেতে অভিযান চালিয়ে অপহৃত কিশোরকে উদ্ধার করে এবং হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মো. আকাশ (২৪), সিয়াম (২২), ফয়সাল (২৮), সঞ্জয় শীল (২০) ও বায়েজিদ (২৩)।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার করে সংঘটিত এ ধরনের অপরাধ থেকে সচেতন থাকার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews