শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ থানার অভিযানে দুর্ধর্ষ ডাকাত রুবেল গ্রেফতার, একাধিক মামলার আসামি সোনারগাঁ থানার অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন সোনারগাঁয়ে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরিফুর রহমান সোহেলের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত ঝালকাঠি বিএনপি। সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁয়ের যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন নারায়ণগঞ্জ -৩ আসনের এমপি মান্নান

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৪ বার পড়া হয়েছে
৪১৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোনারগাঁয়ে এক অসহায় যুবকের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তাঁর উদ্যোগে দুর্ঘটনায় আহত হয়ে কর্মহীন হয়ে পড়া অটোচালক শাহাদাত হোসেনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
জানা যায়, গত এক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শাহাদাত হোসেন দীর্ঘদিন কর্মক্ষমতা হারিয়ে দুর্বিষহ জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আজহারুল ইসলাম মান্নান নিয়মিত তার চিকিৎসার খোঁজখবর নেন, চিকিৎসা ব্যয় বহন করেন এবং পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় সংসদ সদস্যের পক্ষ থেকে শাহাদাত হোসেনের হাতে একটি অটোরিকশা তুলে দেওয়া হয়, যাতে তিনি পুনরায় আয়-রোজগারের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। অটোরিকশাটি হস্তান্তর করেন সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহের আলী, উপজেলা জাসাসের সভাপতি মো. আমির হোসেন, বারদী ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি করিম মেম্বার ও সহ-সভাপতি শামসুদ্দিন মুকুল, বারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মো. জামাল হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. জামান, উপজেলা ছাত্রদল নেতা ইয়ামিন রহমান শিশির, জোবায়ের আহমেদ এবং মছলন্দপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, একজন অসহায় যুবকের কর্মসংস্থানের এমন উদ্যোগ মানবিক রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews