1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

সোনারগাঁও পৌরসভার প্রশাসক হিসেবে মোশারফ হোসেনকে নিয়োগের দাবি জনতার

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬৯ বার পড়া হয়েছে
৪৫২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার প্রশাসক হিসেবে মোশারফ হোসেনকে নিয়োগ দেওয়ার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও একাংশের সাধারণ জনগণ। তাদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি এ দায়িত্ব পালনের জন্য যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তি।
জানা গেছে, পৌরসভার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করছেন সংশ্লিষ্টরা। এ প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোনারগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের নাম প্রস্তাব করা হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। দলীয় সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, কর্মীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ফলে পৌর প্রশাসনে তাকে দায়িত্ব দেওয়া হলে নাগরিক সেবা বৃদ্ধি, চলমান উন্নয়ন প্রকল্পের গতি ত্বরান্বিত করা এবং নতুন পরিকল্পনা বাস্তবায়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা মনে করেন।
সচেতন মহলের মতে, একজন দক্ষ ও জনসম্পৃক্ত প্রশাসক দায়িত্ব পেলে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সনদ প্রদানসহ দৈনন্দিন সেবাগুলো আরও সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে পৌরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানেও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে দাবির বিষয়টি ঊর্ধ্বতন মহলে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করে বলেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে যোগ্যতা, দক্ষতা ও জনগ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিয়ে দ্রুত সময়ের মধ্যে একজন কার্যকর প্রশাসক নিয়োগ দেওয়া হবে, যাতে সোনারগাঁও পৌরসভার সেবার মান আরও উন্নত হয় এবং কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট