মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা। শহীদ জিয়া হলের রূপান্তর: উন্নয়ন নাকি মাদকের অভয়ারণ্য? জনআকাঙ্ক্ষার প্রতিফলন প্রয়োজন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ দেশবিরোধী ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি হারুন এর হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও ভেজাল শিশু খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে
৩৪১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, নকল শিশু খাদ্য উৎপাদন ও বিষাক্ত কেমিক্যাল ব্যবহারের অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র‍্যাব-১১ ও জেলা প্রশাসন। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে ফতুল্লার নয়ামাটি এলাকার কুতুবপুরে অবস্থিত আমিন স্কয়ার বিডি লিমিটেড নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১১ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করছে। পাশাপাশি নকল শিশু খাদ্য উৎপাদন এবং খাদ্য তৈরিতে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। এছাড়াও উৎপাদিত পণ্যের গায়ে নির্ধারিত মেয়াদোত্তীর্ণের (এক্সপায়ারি) তারিখ উল্লেখ না করার বিষয়টিও ধরা পড়ে।
এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে র‍্যাব-১১ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews