Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

রূপগঞ্জে র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযান: ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার

By একুশে বাংলা নিউজ
March 15, 2026 1 Min Read
0

রূপগঞ্জে র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযান: ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মাদকদ্রব্য নির্মূলে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র‍্যাব-১১। এসময় ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ জব্দ করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে র‍্যাব-১১ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল শনিবার (১৪ মার্চ) রাত প্রায় ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার যাত্রামুড়া এলাকায় মো. হাবিবুল্লাহর ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে ৫৩...
১৯৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

মাদকদ্রব্য নির্মূলে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র‍্যাব-১১। এসময় ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ জব্দ করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে র‍্যাব-১১ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল শনিবার (১৪ মার্চ) রাত প্রায় ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার যাত্রামুড়া এলাকায় মো. হাবিবুল্লাহর ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে ৫৩ কেজি গাঁজা এবং ৭৬ বোতল স্কাফ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জব্দকৃত মাদকদ্রব্যসহ পলাতক আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব আরও জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Next

ফতুল্লায় যুবক বাবু হত্যার প্রধান আসামি শাকিল গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *