1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লার তিতাসে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন শপিংয়ের নামে প্রতারণা: বন্দর থানা পুলিশের অভিযানে চক্রের ৪ সদস্য গ্রেফতার সোনারগাঁয়ে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান: ১ লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ কিশোরী আটক সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্বl সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মোঃ মিঠু আহমেদ

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে
২২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁও পৌরসভা ৭নং ওয়ার্ডবাসীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর প্রার্থী সাংবাদিক মোঃ মিঠু আহমেদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে বয়ে আনে অনাবিল আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। ঈদ ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়। এই উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস আমাদের আত্মসংযম, ধৈর্য ও ত্যাগের শিক্ষা দেয়। সেই শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়, শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে সমানভাবে পৌঁছে যায়—এটাই সবার প্রত্যাশা হওয়া উচিত।

মোঃ মিঠু আহমেদ বলেন, ৭নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থনেই তিনি সবসময় এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং একটি সুন্দর ও উন্নত ওয়ার্ড গড়ে তোলাই তার লক্ষ্য।

তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহান আল্লাহর কাছে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি আগামী দিনে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার জন্য ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

তিনি নির্বাচিত হলে ৭নং ওয়ার্ডকে মাদকের ছোবল থেকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এবং ৭নং ওয়ার্ডকে মাদকমুক্ত করতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন বলে সকলের বিশ্বাস।

সবশেষে তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের প্রতি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট