Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে হত্যা: প্রধান আসামি সোহাগ গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
March 17, 2026 1 Min Read
0

ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে হত্যা: প্রধান আসামি সোহাগ গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহাগকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। র‍্যাব সূত্রে জানা যায়, নিহত সাইদ আহমেদ সাব্বির (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় ওয়াইফাই লাইনের ব্যবসা করে আসছিলেন। এদিকে গ্রেফতারকৃত আসামি সোহাগের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছিল। সাব্বির বিভিন্ন সময় এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানালে আসামিরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করত। এজাহার সূত্রে আরও জানা যায়, গত ৪ মার্চ ২০২৬ ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে সাব্বির সেহরির জন্য খাবার কিনতে বাসা থেকে বের...
২৬০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহাগকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।
র‍্যাব সূত্রে জানা যায়, নিহত সাইদ আহমেদ সাব্বির (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় ওয়াইফাই লাইনের ব্যবসা করে আসছিলেন। এদিকে গ্রেফতারকৃত আসামি সোহাগের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ফতুল্লা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছিল। সাব্বির বিভিন্ন সময় এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানালে আসামিরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করত।
এজাহার সূত্রে আরও জানা যায়, গত ৪ মার্চ ২০২৬ ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে সাব্বির সেহরির জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে শিবু মার্কেট মোড়ের সুমাইয়া বিরিয়ানি হাউজের সামনে গেলে প্রধান আসামি সোহাগের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এ রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মার্চ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সাব্বির মারা যান।
ঘটনাটি বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরপর জড়িত আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানি ও র‍্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল ১৬ মার্চ ২০২৬ বিকেল ৫টার দিকে সীতাকুণ্ড থানার সৈয়দপুর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. সোহাগ (৪২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানা পুলিশ এর কাছে হস্তান্তর করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ১১.৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Next

পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মোঃ মিঠু আহমেদ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ