Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

ঈদ উৎসব নির্বিঘ্ন ও নিরাপদ করতে মাঠে থানা পুলিশসহ প্রশাসনের কঠোর নজরদারি

By একুশে বাংলা নিউজ
March 21, 2026 1 Min Read
0

ঈদ উৎসব নির্বিঘ্ন ও নিরাপদ করতে মাঠে থানা পুলিশসহ প্রশাসনের কঠোর নজরদারি

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের যাতায়াত ও উৎসব উদযাপন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও আনসার ভিডিপি সদস্যরা। মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জোরদার করা হয়েছে টহল কার্যক্রম এবং বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, ঈদকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, চুরি-ডাকাতি, ছিনতাই বা অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা না ঘটে, সে লক্ষ্যে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিভিন্ন টিম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদ যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।...
২৭৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের যাতায়াত ও উৎসব উদযাপন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও আনসার ভিডিপি সদস্যরা। মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জোরদার করা হয়েছে টহল কার্যক্রম এবং বসানো হয়েছে একাধিক চেকপোস্ট।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, ঈদকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, চুরি-ডাকাতি, ছিনতাই বা অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা না ঘটে, সে লক্ষ্যে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিভিন্ন টিম।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদ যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যেকোনো অনিয়ম বা ভোগান্তির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন এবং আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।

প্রশাসনের পক্ষ থেকে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে এবং কোনো সন্দেহজনক কিছু দেখলে দ্রুত নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ ও আনন্দমুখর হোক ঈদ উৎসব। ঈদ মোবারক।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ঈদুল ফিতরের ছুটিতে ফাঁকা শহরে অপরাধ প্রতিরোধে নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর বিশেষ নিরাপত্তা জোরদার

Next

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের ঘরে ঘরে আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ