Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধআইন-আদালতনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট, দেড় লাখ টাকার বেশি জরিমানা

By একুশে বাংলা নিউজ
April 2, 2026 1 Min Read
0

লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট, দেড় লাখ টাকার বেশি জরিমানা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার নবাব সলিমুল্লাহ রোড, সদর ও আমলাপাড়া এলাকায় লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা দেওয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে দুটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটি হলো— পপুলার মেডিকেল সার্ভিসেস ও মিতু ক্লিনিক। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান, অতিরিক্ত ফি আদায়, পর্যাপ্ত ডাক্তার ও টেকনিশিয়ানের অভাবসহ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এসব অপরাধে সংশ্লিষ্ট আইনের ধারায় পপুলার মেডিকেল সার্ভিসেসকে ৫০ হাজার টাকা এবং মিতু ক্লিনিককে ১ লাখ ৫...
৪৩২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার নবাব সলিমুল্লাহ রোড, সদর ও আমলাপাড়া এলাকায় লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা দেওয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে দুটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটি হলো— পপুলার মেডিকেল সার্ভিসেস ও মিতু ক্লিনিক।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান, অতিরিক্ত ফি আদায়, পর্যাপ্ত ডাক্তার ও টেকনিশিয়ানের অভাবসহ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
এসব অপরাধে সংশ্লিষ্ট আইনের ধারায় পপুলার মেডিকেল সার্ভিসেসকে ৫০ হাজার টাকা এবং মিতু ক্লিনিককে ১ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ফলে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৫৫ হাজার টাকা।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে সার্বিক নির্দেশনা ও সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ফতুল্লায় সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি সেলিম গ্রেফতার

Next

সোনারগাঁয়ের টেকসই বর্জ্য ব্যবস্থাপনা চেয়ে খোলা চিঠি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ