Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলি ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা

By একুশে বাংলা নিউজ
April 5, 2026 1 Min Read
0

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলি ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলি ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ রোববার, ০৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগের প্রেক্ষিতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ৪ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে ১ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটায় কর্মরত কর্মচারীদের এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। এ সময় উপস্থিত সকলকে জানানো হয় যে, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে এবং জনস্বার্থে নিয়মিত অভিযান অব্যাহত...
৩২৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলি ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ রোববার, ০৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগের প্রেক্ষিতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ৪ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে ১ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটায় কর্মরত কর্মচারীদের এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
এ সময় উপস্থিত সকলকে জানানো হয় যে, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে এবং জনস্বার্থে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাদিয়া আক্তার। মোবাইল কোর্ট পরিচালনায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ ও র‍্যাব, সার্বিক সহায়তা প্রদান করেন।
এ অভিযানের সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।
জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

চিটাগাংরোড বাস স্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্টের অভিযান, অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ

Next

সিদ্ধিরগঞ্জে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ