রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের বন্দরে বিলাসবহুল জিপ থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ, র‍্যাব-১১ এর অভিযান সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি রাসেল আগ্নেয়াস্ত্রসহ র‍্যাব-১১-এর হাতে গ্রেফতার র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা। শহীদ জিয়া হলের রূপান্তর: উন্নয়ন নাকি মাদকের অভয়ারণ্য? জনআকাঙ্ক্ষার প্রতিফলন প্রয়োজন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ দেশবিরোধী ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি হারুন এর

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুভ অপহরণ ও হত্যা মামলার অন্যতম আসামি ‘লাল শুভ’ গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে
৩১৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবক শুভ (২১) অপহরণ ও হত্যা মামলার অন্যতম আসামি মোঃ আল আমিন ইসলাম ওরফে লাল শুভ (২৪)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।
এজাহার সূত্রে জানা যায়, নিহত শুভ পেশায় একজন এসি মেকার ছিলেন। প্রায় ৭ থেকে ৮ মাস ধরে এলাকার কিছু বখাটে যুবকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তার বিরোধ চলছিল। আনুমানিক ১৫ থেকে ২০ দিন আগে এজাহারভুক্ত ১ নম্বর আসামি রানার সঙ্গে শুভর তর্ক-বিতর্ক হয়। এরপর থেকেই রানা শুভর প্রতি শত্রুতা পোষণ করতে থাকে এবং বিভিন্ন সময়ে প্রাণনাশের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।
গত ২৯ মার্চ ২০২৬ বিকেল আনুমানিক ৪টার দিকে শুভ সিদ্ধিরগঞ্জ থানার ঢাকেশ্বরী এলাকায় তার শ্বশুরবাড়িতে যান। সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটে গ্রেফতারকৃত আসামি লাল শুভ তাকে ফোন করে পূর্ব ইসদাইর রেললাইন এলাকায় আসতে বলে। পরে সন্ধ্যা ৬টার দিকে শুভ ফতুল্লা থানার ইসদাইর রেললাইন সংলগ্ন ২ নম্বর আসামি কাশেমের ভাঙারি দোকানের সামনে পৌঁছালে লাল শুভসহ অন্যান্য আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করে।
একপর্যায়ে গুরুতর আহত হয়ে শুভ মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা তাকে একটি অটোগাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে তার পরিবার কোনো খোঁজখবর পাচ্ছিল না।
পরবর্তীতে গত ৩১ মার্চ রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের নিচ থেকে পুলিশ একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শুভর বলে শনাক্ত করেন। নিখোঁজের সাত দিন পর শুভর নিথর দেহ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
হত্যাকাণ্ডের পরপরই ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্য ও সুনির্দিষ্ট সূত্রের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি এবং র‍্যাব-১৩, রংপুরের একটি যৌথ আভিযানিক দল আজ ০৬ এপ্রিল ২০২৬ রাত ৩টা ৩০ মিনিটে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার গাড়াগ্রাম জুম্মারপাড় এলাকা থেকে মামলার অন্যতম আসামি মোঃ আল আমিন ইসলাম ওরফে লাল শুভ (২৪)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews