Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদনসোনারগাঁ

সোনারগাঁও উপজেলার চৌরাস্তা এলাকায় লাইসেন্সবিহীনভাবে পরিচালিত একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ম্যানেজারকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত।

By একুশে বাংলা নিউজ
April 8, 2026 1 Min Read
0

সোনারগাঁও উপজেলার চৌরাস্তা এলাকায় লাইসেন্সবিহীনভাবে পরিচালিত একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ম্যানেজারকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত।

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় ৮ আগষ্ট ২০২৬ একটি অভিযানে “একেএস ডায়াগনস্টিক সেন্টার” নামের প্রতিষ্ঠানটির নানা অনিয়ম ধরা পড়ে। বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবা দিয়ে আসছিল বলে জানা যায়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ও স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁয়ের কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। অভিযানে তিনি প্রতিষ্ঠানটির ম্যানেজারকে গ্রেফতার করে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা এবং ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত কর্মকর্তারা জানান, জনগণের সঙ্গে প্রতারণা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করায় এই ধরনের অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে...
৫৮৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় ৮ আগষ্ট ২০২৬ একটি অভিযানে “একেএস ডায়াগনস্টিক সেন্টার” নামের প্রতিষ্ঠানটির নানা অনিয়ম ধরা পড়ে। বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবা দিয়ে আসছিল বলে জানা যায়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ও স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁয়ের কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। অভিযানে তিনি প্রতিষ্ঠানটির ম্যানেজারকে গ্রেফতার করে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা এবং ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় উপস্থিত কর্মকর্তারা জানান, জনগণের সঙ্গে প্রতারণা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করায় এই ধরনের অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।
স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, লাইসেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থাকেন। প্রশাসনের এমন পদক্ষেপ জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
প্রশাসনের পক্ষ থেকে সকল ডায়াগনস্টিক সেন্টারকে বৈধ কাগজপত্রসহ নিয়ম মেনে পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে নির্বাচনী শত্রুতায় যুবক খুন, ইউপি সদস্য আটক

Next

সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ