Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জসোনারগাঁ

সোনারগাঁয়ে নির্বাচনী শত্রুতায় যুবক খুন, ইউপি সদস্য আটক

By একুশে বাংলা নিউজ
April 8, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে নির্বাচনী শত্রুতায় যুবক খুন, ইউপি সদস্য আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী শত্রুতার জেরে নয়ন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকালে সনমান্দী ইউনিয়নের সাজালেরকান্দী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নয়ন মারুবদী গ্রামের আলম মিয়ার ছেলে এবং তিনি পরাজিত ইউপি সদস্য প্রার্থী ফিরোজ আহমেদের সমর্থক ছিলেন। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের পর বিরোধের জেরে দুর্বৃত্তরা তাকে হত্যা করে রাতের আঁধারে লাশ ফেলে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে নবনির্বাচিত ইউপি সদস্য দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। নিহতের স্ত্রী মানছুরা আক্তার জানান, নিরাপত্তার কারণে তারা বন্দর উপজেলার কেওঢালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার সন্ধ্যায় নয়ন বাড়ির উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি। রাতভর যোগাযোগের চেষ্টা করেও তার...
৫২৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী শত্রুতার জেরে নয়ন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকালে সনমান্দী ইউনিয়নের সাজালেরকান্দী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নয়ন মারুবদী গ্রামের আলম মিয়ার ছেলে এবং তিনি পরাজিত ইউপি সদস্য প্রার্থী ফিরোজ আহমেদের সমর্থক ছিলেন। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের পর বিরোধের জেরে দুর্বৃত্তরা তাকে হত্যা করে রাতের আঁধারে লাশ ফেলে যায়।
এ ঘটনায় জড়িত সন্দেহে নবনির্বাচিত ইউপি সদস্য দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহতের স্ত্রী মানছুরা আক্তার জানান, নিরাপত্তার কারণে তারা বন্দর উপজেলার কেওঢালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার সন্ধ্যায় নয়ন বাড়ির উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি। রাতভর যোগাযোগের চেষ্টা করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, নির্বাচনের পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় দুর্বৃত্তরা নয়নকে ধারালো অস্ত্র ও টেঁটাবিদ্ধ করে হত্যা করে। পরে রাতের আঁধারে সাজালেরকান্দীর ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার লাশ ফেলে রাখা হয়।

সোনারগাঁ থানার ওসি জানান, মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

লাইসেন্স ছাড়া ভোজ্যতেল বাজারজাত: নারায়ণগঞ্জে জরিমানা ২ লাখ টাকা

Next

সোনারগাঁও উপজেলার চৌরাস্তা এলাকায় লাইসেন্সবিহীনভাবে পরিচালিত একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ম্যানেজারকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ