1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার ভাদুর উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক, র‌্যাব-১১’র অভিযান সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি: সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০ র‍্যাব-১১’র পৃথক মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ১১৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যাচেষ্টা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি রাহিম গ্রেপ্তার মিষ্টিতে ক্যামিকেল রং, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন: সোনারগাঁয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে ঔষধ অনুদান প্রদান

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে
৩১৭

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮ এপ্রিল ২০২৬, বুধবার সোনারগাঁ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আজহারুল ইসলাম মান্নান মহোদয়ের পক্ষ থেকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য প্রয়োজনীয় ঔষধ সামগ্রী অনুদান হিসেবে প্রদান করা হয়।হামের উপসর্গ নিয়ে আসা বাচ্চাদের প্রাথমিক ঔষধ প্যারাসিটামল সিরাপ এন্টিবায়োটিক সিরাপ এবং হিস্টাসিন সিরাপ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. সুমাইয়া ইয়াকুব, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানানো হয় এবং পরবর্তীতে হাসপাতালের সার্বিক কার্যক্রম, বর্তমান সেবার মান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। এই লক্ষ্যে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও আধুনিক করে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে জরুরি বিভাগে সেবার গতি বৃদ্ধি, রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ বজায় রাখা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি রোগীদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়। আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, জনবল বৃদ্ধি এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করা হয়।
উপস্থিত অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ সহজে, দ্রুত ও মানসম্মত চিকিৎসা সেবা পাবে।
অনুষ্ঠান শেষে অনুদানকৃত ঔষধ সামগ্রী আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট