বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

লাইসেন্স ছাড়া ভোজ্যতেল বাজারজাত: নারায়ণগঞ্জে জরিমানা ২ লাখ টাকা

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে
৩০৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে বিএসটিআই লাইসেন্স ছাড়াই ভোজ্যতেল মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শমিত রাজার নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই দণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে একটি যৌথ দল সংশ্লিষ্ট তেল মোড়কজাতকারী কারখানায় অভিযান চালায়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে ভোজ্যতেল বোতলজাত ও সংরক্ষণ করে আসছিল।
এছাড়া কারখানার পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। পরিদর্শনের সময় কারখানা কর্তৃপক্ষ বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।
এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মহিন ভূঁইয়াকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ২ লাখ টাকা জরিমানা করে। তিনি নগদ অর্থ পরিশোধের মাধ্যমে দণ্ড মওকুফ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শমিত রাজা বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি লাইসেন্সবিহীন অবৈধ কারখানার বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews