বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

রূপগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুদ ও ভেজাল উৎপাদনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে
৩১৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ এবং অনুমতিবিহীন লেবেলিংয়ের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-১১ ও রূপগঞ্জ উপজেলা প্রশাসন।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুরে রূপগঞ্জ উপজেলার রুপসী এলাকার দক্ষিণ কাজীপাড়া এলাকায় যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযানে রুপসী এলাকার বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এবং বন্ধন ট্রেডিং নামের দুটি প্রতিষ্ঠানের গুদামে অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। অভিযোগ রয়েছে, এসব তেল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছিল। এ অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ৭৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন, মজুদ এবং বিভিন্ন নামী ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে বাজারজাত করে আসছিল।
অভিযান চলাকালে গুদাম দুটিতে প্রায় ৫ হাজার লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালন ও বোতলে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এসব তেল বাজারে সরবরাহের প্রস্তুতি চলছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
র‍্যাব-১১ জানিয়েছে, অবৈধভাবে ভোজ্য তেল মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews