Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

সোনারগাঁয়ের কাঁচপুরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
April 12, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ের কাঁচপুরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আজিম ওরফে আজিজ হোসেন (৩৫), পিতা শাহ জালাল। তার স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামে। বর্তমানে তিনি সোনাপুর এলাকায় আক্তার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপর গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রুবেল (৩০), পিতা খালেক মাঝি। তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চর কালকিনি এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল বিমান গলিতে বাবুল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সূত্র জানায়, সোনাপুর এলাকায় মামুনের গ্যারেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা...
৬৩৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আজিম ওরফে আজিজ হোসেন (৩৫), পিতা শাহ জালাল। তার স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামে। বর্তমানে তিনি সোনাপুর এলাকায় আক্তার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপর গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রুবেল (৩০), পিতা খালেক মাঝি। তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চর কালকিনি এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল বিমান গলিতে বাবুল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
সূত্র জানায়, সোনাপুর এলাকায় মামুনের গ্যারেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ২০০ টাকা। এছাড়া ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ১ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩ হাজার ৬০০ টাকা।
উদ্ধারকৃত মাদকের মোট আনুমানিক মূল্য ৭ হাজার ৮০০ টাকা বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

রূপগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুদ ও ভেজাল উৎপাদনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

Next

রূপগঞ্জে প্রবাসী মাসুম মিয়া হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ